জন্মদিনে আসছে শাকিব খানের ইউটিউব চ্যানেল

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৭:৫৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৭:১৫

শাকিব খান। ছবি সাজ্জাদ হোসেন ২৮ মার্চ ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। এদিন অনেক উপহারই হয়তো জমা হবে এই সুপারস্টারে শোকেজে। ফিরতি জবাবে ভক্তদেরও তিনি উপহার দিতে যাচ্ছেন।
এদিন ইউটিউবে আসছে নায়কের স্বনামে অফিসিয়াল চ্যানেল, ‘শাকিব খান অফিসিয়াল’। বঙ্গ প্লাটফর্ম থেকে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের প্রথম কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বঙ্গ জানায়, শাকিব খান তার নতুন ছবিগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন; সেগুলোই চ্যানেলটিতে আপলোড করা হবে। এতে ছবির গানও যুক্ত হবে। পাশাপাশি এই তারকার স্মরণীয় কিছু কাজও এখানে থাকবে।

আরও জানা যায়, চ্যানেল উন্মোচন উপলক্ষে আগামী ২৮ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প