ফেসবুক লাইভে গাইবেন আবদুল হাদী

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১১:৫৩আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১১:৫৩

লিমনেড ব্যান্ড দেশের কিংবদন্তি শিল্পী সৈয়দ আবদুল হাদীকে এবার ভিন্ন মাত্রায় পাওয়া যাবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুক লাইভে সংগীত পরিবেশন করবেন তিনি। এতে তার সঙ্গে থাকবে এ সময়ের ব্যান্ড লিমনেড।
বাংলাফ্লিক্স প্রেজেন্টস বাংলাঢোল স্টুডিও লাইভের নিয়মিত আয়োজন হিসেবে প্রতিষ্ঠান দুটির ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এ পর্বের নাম দেওয়া হয়েছে ‘দেশ ভাবনায় নবীন-প্রবীণ: লিমনেড উইথ সৈয়দ আবদুল হাদী’।
সৈয়দ আবদুল হাদীর মতে, ভিন্নমাত্রার একটি আয়োজন হতে যাচ্ছে এটি। কারণ এমন অভিজ্ঞতা তার প্রথমবারের মতো হবে।
লিমনেড ব্যান্ডের গায়ক লিমন বললেন, ‘গান গাওয়ার পাশাপাশি আমরা জানতে পারবো কিংবদন্তি এই শিল্পীর ৫ দশকেরও বেশি সময় ধরে চলমান বর্ণিল সংগীত জীবন সম্পর্কে। আশা করি, সবার ভালো লাগবে।’
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সৈয়দ আবদুল হাদী ও লিমনেড ব্যান্ডের পরিবেশনা। এতে হাদীর গাওয়া শ্রোতাপ্রিয় দেশাত্মবোধক গানগুলো প্রাধান্য পাবে। ফেসবুক পেজ ছাড়াও এটি http://banglaflix.com.bd-এর মাধ্যমে উপভোগ করা যাবে। আবদুল হাদী। ছবি- সংগৃহীত

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প