ছোট পর্দায় আবারও আমিন খান

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ০০:০৫আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০০:০৫

নাটকের একটি দৃশ্যে আমিন খান বড় পর্দার নায়ক আমিন খান। মাঝে মধ্যেই ছোট পর্দায় হাজির হয়েছেন। এবার আসছেন নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে। নাম ‘আকাশে মেঘ নেই’। ফেরারী ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।
এর গল্প সম্পর্কে নির্মাতারা জানান, প্রতিটি জীবন, জীবনের প্রয়োজনে, নিত্যদিনই জীবনের পরিপূর্ণতা চায়- অন্য জীবনের কাছে। সংসারী হতে হতে অভিনয় করে মানুষ। এমন কিছু মানুষের হতাশা ও ভালোবাসার গল্প এটি।
নাটকটি ২৯ মার্চ থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।
এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, অপর্ণা, তাজিন আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজমেরী আশা, প্রাণ রায়, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরি আলম, ফারুক আহমেদ, রিফাত চৌধুরী, শবনম পারভীন, নুসরাত জাহান খান নিপা, মুন, মৌমি, ইকবালসহ অনেক।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প