মেমোরিতে জায়গা নেই...

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৬:৩৭আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৭:০২

মুমতাহীনা চৌধুরী টয়া টয়া মানেই অন্তর্জাল সরগরম। বেশ কিছু গানে ও ওয়েব সিরিজে সেই নজির এঁকেছেন এই তারকা। এবার এই অভিনেত্রী নিয়ে আসছেন আরেকটি ওয়েব চমক। থ্রিলার ও রোমান্টিক ঘরানার এই সিরিজটির নাম ‘মেমোরি’।
এতে টয়া ছাড়াও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শামীম হাসান সরকার ও সাগর। পরিচালনা করেছেন স্বরাজ দেব।
৩০ মার্চ ওয়েব সিরিজটির শিরোনাম গানটি থ্রি পিলার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। ‘মেমোরিতে জায়গা নেই’ কথার গানটি গেয়েছেন আহম্মেদ হুমায়ূন, সংগীতও করেছেন তিনি। কলকাতার প্রসেনের কথায় এর সুর করেছেন পরিচালক স্বরাজ দেব নিজেই।
আর গানটিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী আহম্মেদ হুমায়ূনসহ সিরিজের প্রধান ৪ শিল্পী। আগামী বৈশাখে এটির প্রচার শুরু হবে।

টয়া বলেন, ‘ওয়েব সিরিজটি পুরোপুরি সিনেমার ধাঁচে তৈরি করা। এর গান দেখলেই সেটি বোঝা যাবে। গল্পটাও ভালো।’

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প