বছর শেষে দীপিকা-রণবীরের বিয়ে?

বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ১৯:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৯:৩৬

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনবলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট কাপ্তান বিরাট কোহলির বিয়ের রেশ এখনও সতেজ। এর মধ্যে আরও এক আলোচিত জুটি বিয়ের পয়গাম নিয়ে আসছে!
চলতি বছরই নাকি বিয়ের পিঁড়ি পাততে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! এমনই খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।
তাদের মতে, এ বছরের শেষেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা।
সংবাদ মাধ্যম মুম্বাই মিরর আরেকটু স্পষ্ট করে এই সংবাদ ছেপেছে।
তারা বলছে, দীপিকা ও রণবীরের মা-বাবা ইতোমধ্যে বেশ কয়েকবার বিয়ের বিষয় নিয়ে আলোচনা করেছে। তারা চাইছেন তারিখটা ঠিক করতে। সেপ্টেম্বর নয়তো ডিসেম্বর- এ দুই মাসের মধ্যেই তারা শুভ কাজটি করতে চাচ্ছেন। আর বিয়ের ভেন্যু হিসেবে ভারত ও বিদেশ- দুটোই ভাবছেন তারা।
এদিকে মাত্রই কিছুদিন আগে রণবীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি সেই (বিয়ে) শুভক্ষণের জন্য অপেক্ষা করছেন। তবে তিনি জানেন না কবে সেই ক্ষণ।
সূত্র: জি-নিউজ

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প