তার চোখ দুটো কোকিলের ডিম!

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৪:২৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৮:২৬

ভিডিওতে দুই মডেল (বামে) ও কণ্ঠশিল্পী অভিকতার ঠোঁট যেন ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বারবার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোঁপায়...। কথাগুলো বেশ আলাদা। সঙ্গে কণ্ঠ-সুর আর ভিডিও-গল্পের অদ্ভুত মেলবন্ধন।
২ এপ্রিল সন্ধ্যায় ‘কোকিলের’ ডিম নামের বিশেষ এই গান-ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি। হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভিক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জি।
গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব। যেখানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।
এ প্রসঙ্গে অভিক বলেন,  ‘গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। প্রেমিকার চোখকে গানে-কবিতায় হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না। তাছাড়া কোকিল নিজেও বেশ সুরেলা পাখি। ফলে এই গানটি দিয়ে আমরা প্রেমিকাদের চোখকে সেই কাঙ্ক্ষিত কোকিলের ডিমের সঙ্গেই তুলনা করার চেষ্টা করেছি।’
‘কোকিলের ডিম’ গানের ভিডিও:

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প