সিডি চয়েসের রেকর্ড: মিলছে সোনার স্বীকৃতি

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৭:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৪

সিডি চয়েসের প্রধান জহিরুল ইসলাম সোহেল দেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সিডি চয়েসের নাম গেল ক’বছর ধরেই সবার আগে। পাশাপাশি নাটক ও চলচ্চিত্র বিভাগেও রয়েছে প্রতিষ্ঠানটির সরব উপস্থিতি। তবে প্রতিষ্ঠানটি তার সফলতার ধারাবাহিকতার ফল হিসেবে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন প্লে বাটন’ পাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ থেকে।   
প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত প্রচুর গান, ভিডিও ও নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়ে আসছে গেল প্রায় দশ বছর ধরে। যার পরিমাপক হিসেবে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত মিলছে লাখ আর কোটি ভিউ অতিক্রমের খবর। এবার এসব কোটি ভিউয়ের খবর ছাপিয়ে ২ এপ্রিল রাতে অন্য এক রেকর্ড গড়লো প্রতিষ্ঠানটি। সেটি হলো দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ১ মিলিয়ন (১০ লাখ) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করলো! আর এমন সফলতার স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে শিগগিরই দেওয়া হবে সম্মানজনক ‘গোল্ডেন প্লে বাটন’।
বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেন বাংলাদেশে অবস্থিত কাইনেটিক নেটওয়ার্ক ইউটিউব (এমসিএন)। প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর ও কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ বলেন, ‘এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমরা। কারণ এই সফলতা আমাদের প্রতিটি সংগীতপ্রেমীর। সবার অংশগ্রহণের কারণেই বাংলাদেশের সংগীতের জন্য এই সফলতা এসেছে। ভাবতে ভালো লাগে, ইউটিউবে গোল্ডেন প্লে বাটন এখন বাংলাদেশের ভাগেও আছে। এর জন্য সিডি চয়েসকে শুভেচ্ছা জানাই। কাইনেটিক নেটওয়ার্ক গর্বিত এই প্রতিষ্ঠানটিকে সেবা দিতে পেরে।’
এদিকে সিডি চয়েস-এর প্রধান কর্তা জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘এই অর্জন সিডি চয়েসের একার না। আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের অর্জন। আমি বাংলাদেশের প্রতিজন শ্রোতা-দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ, তারা আছেন বলেই শত প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা কাজ করার উৎসাহ পাই।’
প্রসঙ্গত, সিডি চয়েস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে ১২শ’র বেশি ভিডিও কনটেন্ট রয়েছে।

চ্যানেলটির অন্যতম জনপ্রিয় গান তাহসান-ইমরানের ‘কেউ না জানুক’:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প