নায়ক আলমগীর ও সাংবাদিক রেজানুর রহমানের আলাপ

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৭:০৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:০৮

নায়ক আলমগীর ও সাংবাদিক রেজানুর রহমানের আলাপ এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটিতে এবার অতিথি হিসেবে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আলমগীর ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানকে।
অনুষ্ঠানটি আজ (৭ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। এটি গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে আলমগীর ও রেজানুর রহমান মিডিয়া জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা আলাপ করবেন।
প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প