শেষ হচ্ছে ‘পালকী’, শুরু ‘ওরা থাকে ওধারে’

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ২০:০৬আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৩:৫৫

সংবাদ সম্মেলনে দীপ্ত টিভি ও দুই নাটক সংশ্লিষ্টরা ৭৩৭তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘পালকী’। নাটকটির শেষ পর্ব প্রচার হবে ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায়। এদিকে ১৪ এপ্রিল থেকে একই সময়ে সম্প্রচার শুরু হবে ‘ওরা থাকে ওধারে’ নামের নতুন দীর্ঘ ধারাবাহিক।
৯ এপ্রিল এই উপলক্ষে দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইওসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এতে জানানো হয়, মোস্তফা মনন পরিচালিত ‘পালকী’ ধারাবাহিকটির পরিবর্তে ১৪ এপ্রিল থেকে সম্প্রচার শুরু হচ্ছে ‘ওরা থাকে ওধারে’ নাটকটি। আহমেদ খান হীরকের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করছেন হাবীব মাসুদ ও ফিরোজ কবীর ডলার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পূনম জুঁই, সুদীপ, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তৃষ্ণা সরকার, চান্দা মেহজাবিন, শারমীন আঁখি, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সাইয়িদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ণ, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী ও সাইফ চন্দন।
নাটকটি প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নিয়মিত।
উল্লেখ্য, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’ শুরু হয় দীপ্ত টিভি সম্প্রচারের শুরু থেকে। যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, নওশীন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, হিল্লোল, সুজাতা, গীতশ্রী, শিরিন আলমসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প