এবার কলকাতার নায়ক শাকিব খান!

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৬:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:০৯

‘চালবাজ’ ছবির দৃশ্যে শাকিব খানও ও শুভশ্রী যৌথ প্রযোজনার সুবাদে কলকাতায় বেশ জনপ্রিয় এখন ঢাকাই কিং শাকিব খান। তার অভিনীত ‘শিকারী’ ও ‘নবাব’ ছবি দুটি সেখানে মুক্তি পেয়েছিল।
তবে এবার তাকে শুধুই কলকাতার নায়ক হিসেবে পাচ্ছেন স্থানীয় দর্শকরা। যৌথ নয়, তাকে নিয়ে কলকাতার এসকে মুভিজ নির্মাণ করেছে ‘চালবাজ’। জয়দীপ মুখার্জির পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। সে হিসেবে যৌথ প্রযোজনার বাইরে এসে কলকাতার একক প্রযোজনায় শাকিব খানের এটাই প্রথম কোনও ছবি।
২০ এপ্রিল কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন শাকিব খান নিজে।
তিনি জানান, বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির কাজ নিয়ে লন্ডনে আছেন। অন্যদিকে কলকাতায় মুক্তির প্রস্তুতি চলছে ‘চালবাজ’-এর।
‘চালবাজ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিটির বেশিরভাগ তারকাই কলকাতার। শুটিং হয়েছে কলকাতা ও যুক্তরাজ্যে।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প