ইউটিউবে চলছে পিতা-পুত্রের ‘ঝড়’

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৪:৫৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:০৬

ভিডিওর একটি দৃশ্যে পিতা-পুত্রের ‘ঝড়’! কথা ছিল পিতা-পুত্রের (ফেরদৌস ওয়াহিদ-হাবিব) ‘ঝড়’ আসবে পহেলা বৈশাখে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। নতুন খবর হলো, ১৯ এপ্রিল সন্ধ্যায় বেশ আয়োজন করে গানটি মুক্ত হয় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
প্রকাশের ১২ ঘণ্টার মাথায় সেই ‘ঝড়’ অতিক্রম করেছে দেড় লাখ ভিউ! যা সচরাচর ঘটে না। তা হবে না-ই-বা কেন? সুহৃদ সুফিয়ানের কথায় এ গানের কণ্ঠ-সুর আর ভিডিওর মূল নায়ক হাবিব হলেও তার সঙ্গে রয়েছে আরও চমক। ভিডিওতে হাবিবের প্রেমিকার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারই বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আর তার প্রেমিকার ভূমিকায় রয়েছেন হাবিবের গত দুই গানের মডেল শার্লিনা হোসেন।
শুধু তাই নয়, ভিডিওতে বাড়তি ‘ঝড়’ বইয়ে দিতে হাজির হয়েছেন সংগীত পরিচালক-গায়ক অদিত রহমান, প্রীতম হাসান এবং র‌্যাপার তৌফিক।
তানিম রহমান অংশুর পরিচালনা ও আসিফ ইকবালের প্রযোজনায় এই বিশেষ মিউজিক ভিডিওতে দেখা যায়, মেয়েকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ। এদিকে হাবিবকে রক্ষা করতে চান তার সহকারী জাদুকর প্রীতম হাসান! কিন্ত শেষ পর্যন্ত কী ঘটে? জানতে হলে শুনতে হবে গান, দেখতে হবে ভিডিও।
‘ঝড়’ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। গল্পটাও সাজানো হয়েছে সেভাবে। এতে আমার প্রেমিকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন আমারই বাবা! এটা অনেক মজার একটা বিষয়। সাথে অদিত, প্রীতম আর তৌফিকও আছে। সব মিলিয়ে আমি নিজেই কাজটি খুব এনজয় করেছি। আশা করি আমার ভক্তদেরও ভালো লাগবে।’
উপভোগ করুন ‘ঝড়’:

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প