এবার গান-অভিনয়ে জড়ালেন মৌসুমী নাগ

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৪:৩৫

শুটিংয়ে মৌসুমী নাগ নাটক আর সংসার—এ দুটো নিয়েই ব্যস্ততা অভিনেত্রী মৌসুমী নাগের। বৈচিত্র্যের খোঁজে এবার একটু অন্যমুখী হলেন তিনি।
জড়ালেন গানে! তবে গায়িকা হিসেবে নয়, অভিনয় করেছেন গানের গল্পে। সেখানে অভিনয় দিয়ে সংসার জীবনকে তুলে ধরলেন এ অভিনেত্রী।
গানটির নাম ‘খরচাপাতির গান’। সোমেশ্বর অলির কথায় এর সুর করেছেন যৌথভাবে সোমেশ্বর অলি, ফিরোজ কবির ডলার ও লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
রবিবার (২২ এপ্রিল) সকাল থেকে এই গানটির ভিডিও শুটিং চলছে রাজধানীর উত্তরায়। গল্পের আদলে এটি নির্মাণ করছেন পিকলু চৌধুরী। যার মাধ্যমে এবারই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করলেন মৌসুমী নাগ।
তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এর আগে নাটকের গানে কাজ করেছি। কিন্তু এবারই প্রথম নাটকের বাইরে কোনও গানে অভিনয় করছি। তবে এখানেও নাটকের মতো গল্প বলা হয়েছে। একটি সংসারের টানাপোড়েনের গল্প। খুব ভালো লাগছে কাজটি করতে। আগামীকাল (সোমবার) এর দৃশ্যধারণ শেষ হবে।’
শুটিংয়ে লুৎফর হাসান, মৌসুমী নাগ ও দুপুর গানটির কণ্ঠশিল্পী লুৎফর হাসান জানালেন, এতে মৌসুমী নাগের সঙ্গে তিনি নিজেও অভিনয় করেছেন। তাদের সঙ্গে আরও আছে শিশুশিল্পী দুপুর। তাদের সংসারের গল্প দেখা যাবে এই ভিডিওতে।
মোশন রক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই কাজটি শিগগিরই প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প