জোভান-সাফার বিয়ের গল্প!

বিনোদন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৮:৫৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৯:৩০

একটি দৃশ্যে জোভান-সাফা ও তাদের পরিবারের সদস্যরা আমেরিকা থেকে ছুটিতে দেশে এসে ভাইয়ের ফ্ল্যাটে ওঠেন ইফতি। তার ভাবী রেহেমুনার একমাত্র কাজ হয়ে ওঠে দ্রুত সময়ের মধ্যে দেবরের জন্য বিয়ের পাত্রী জোগাড় করা। কিন্তু কোনও পাত্রীই পছন্দ হয় না ইফতির।
এভাবে বেশ কয়েকটা মেয়ে দেখার পর একসময় হাল ছেড়ে দেন দেবর-ভাবী। একই সময়ে পাশের ফ্ল্যাটের আভা নামের এক মেয়ের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন ইফতি! ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এমন গল্প নিয়েই সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হলো একক নাটক ‘তোমার আপন হাতের দোলে’। ভিশন নিবেদিত ছুটির নাটক হিসেবে এশিয়ান টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হলো। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার সুমন।
এতে ইফতি চরিত্রে জোভান, ভাবীর চরিত্রে তাহমিনা সুলতানা মৌ এবং আভা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প