এ সপ্তাহের ছবি: শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘চালবাজ’

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ০০:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:২৭

‘চালবাজ’ ছবির দৃশ্যে শাকিব খানও ও শুভশ্রী নানা জল্পনার পর এবার দেশের দর্শকের জন্যও পর্দায় আসছে শাকিব খানের ছবি ‘চালবাজ’। আজ (২৭ এপ্রিল) দেশের শতাধিক হলে এটি মুক্তি পাচ্ছে।
জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার শুভশ্রী। ভারতীয় ছবি হিসেবে সাফটা চুক্তির আওতায় এটি দেশে এসেছে। ‘চালবাজ’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে এন ইউ ট্রেডার্স।
চলচ্চিত্রটি নিয়ে শাকিব খান বলেন, ‘‌‘ছবিটি কলকাতার প্রযোজনায় হলেও আমি চেয়েছি এদেশের মানুষও এটি দেখুক। একসঙ্গে মুক্তি দিতে পারলে আরও ভালো হতো। ভালো সিনেমা কিংবা বড় বাজেটের সিনেমা, যেকোনও উৎসবে মুক্তি দেওয়া একান্ত দরকার। সে সময় দর্শক সমাগম অনেক বেশি থাকে। পহেলা বৈশাখে সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোতে যেভাবে সবাই লিখেছে, তারা ‘চালবাজ’ দেখতে চায়। তখন হলে আরও ভালো হতো।’’
ছবিটিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয়া দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।  
শাকিব খান অভিনীত চালবাজ প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। ছবিটি গত সপ্তাহে কলকাতায় মুক্তি পেয়েছিল।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান