‌সিনেম্যাটিক পরিবার

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৫:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৫:৪৫

নাটকের দৃশ্যে নিশো ও অপর্ণা হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে ‘সিনেম্যাটিক’ শব্দটি প্রায় ব্যবহার হয়। এবার এমন কিছু সিনেম্যাটিক ঘটনা নিয়ে নাটকে হাজির হচ্ছে একটি পরিবার। এর নামও ‘সিনেম্যাটিক’।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, আখম হাসান, সাজু খাদেম, শেলী আহসান, আরফান আহমেদ, সুজাত শিমূল, ইভানা, ইফফাত ত্রিশা, সিরাজুল ইসলাম, জিয়াউদ্দিন কিসলু ও আবুল হায়াত।

পরিচালক জানালেন, এখানে একটি পরিবারের গল্প দেখানো হবে। এর সদস্যরা বিভিন্নভাবে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত। তাদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। সঙ্গে থাকবে কিছু সিনেম্যাটিক কাণ্ডও।

নাটকটি আগামীকাল (১ মে) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে। প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫মিনিটে। সিনেম্যাটিক পরিবার

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প