যাদের জীবন সিনেমার মতোই রঙিন

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০১৮, ২০:২৬আপডেট : ০৫ মে ২০১৮, ২০:৩১

একটি দৃশ্যে নাদিয়া ও চঞ্চল চৌধুরী একবার দুবার নয়, টানা তিনবার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী! তবে ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে।
যেখানে দেখা যাবে, তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারও বসেছেন পরীক্ষার হলে। এমন গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।
তিনি জানান, কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। পুরো শুটিং হয়েছে ঢাকার অদূরে পূবাইলে।
হিমু আকরাম বললেন, ‘আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।’
এতে চঞ্চল চৌধুরী-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ।

আরেকটি দৃশ্যে প্রিয়া আমান ও আখম হাসান ৭ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘চম্পাকলি টকিজ’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প