আজ রবীন্দ্র মেলা

বিনোদন রিপোর্ট
০৮ মে ২০১৮, ০৮:২৮আপডেট : ০৮ মে ২০১৮, ০৮:২৮

সংবাদ সম্মেলনে অতিথিরা আজ ২৫ বৈশাখ। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী । 
এ দিনকে ঘিরে ইগলু-চ্যানেল আই আয়োজন করেছে ‘রবীন্দ্র মেলা’। বিকালে এটি অনুষ্ঠিত হবে রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান।
মেলা নিয়ে গত ৬ মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানানো হয় বিস্তারিত তথ্য।
সেখানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম, ইগলুর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ, রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রবীন্দ্র মেলা শুরু হবে বেলা তিনটায়। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। আয়োজনে থাকছে গান, আবৃত্তি ও পাঠসহ নানা পর্ব। এখানেই আজীবন সম্মাননা দেওয়া হবে ড. আতিউর রহমানকে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প