লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা!

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
০৯ মে ২০১৮, ১১:০৩আপডেট : ০৯ মে ২০১৮, ১১:১০
লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা! কানের লালগালিচায় সেলফি এবার নিষিদ্ধ, কিন্তু ক’জনে তা মানেন তা নিয়ে ছিল চাপা উত্তেজনা। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর ব্যবস্থা রেখেছিলেন আয়োজকরা। লালগালিচায় ঢোকার মুখে লাল কাগজে সাদা অক্ষরে লেখা নোটিশ দেখা গেছে। তাতে বলা হয়েছে, ‘নো সেলফিস অ্যান্ড পিকচার্স অন দ্য রেড কার্পেট, থ্যাঙ্ক ইউ।’
যদিও মঙ্গলবার (৮ মে) উৎসবের ৭১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করেছেন। কিন্তু নিরাপত্তা কর্মী ও আয়োজকরা সেই চেষ্টা সফল হতে দেননি। পুরো লালগালিচায় ছিল তাদের তীক্ষ্ন দৃষ্টি। কেউ মোবাইল ফোন হাতে নিলেই প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন তারা। বলা যায়,  লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা হয়ে গেছে!
 
লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা! লালগালিচায় সেলফির জন্য ইঁদুর-বিড়াল খেলা! আয়োজকরা কড়া ভাষায় এমন হুমকিও দিয়ে রেখেছেন, কেউ ব্যক্তিগত ছবি তোলার চেষ্টা করলে কানে তার প্রবেশই নিষিদ্ধ হয়ে যাবে! উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোর মন্তব্য, ‘কানে লোকে ছবি দেখতে আসে, নিজেকে দেখাতে নয়।’
অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেও সুযোগ বুঝে কেউ কেউ সেলফি তুলে ফেলেছেন। এ তালিকায় আছেন এশিয়ারই একজন নারী অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণকারীদের অনেকে মন্তব্য করেছেন, সেলফির ওপর নিষেধাজ্ঞা থাকায় এবার লালগালিচা জমজমাট মনে হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের পর্দায় ভেসে ওঠে আয়োজকদের নোটিশ। এতে সবাইকে মোবাইল ফোন বন্ধ করার জন্য বলা হয়। এত বিধিনিষেধের মধ্যে উৎসবের আমেজ খুঁজে পাননি অনেকে।
তবে উৎসবের উদ্বোধনী ছবি ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’ দেখে সেই অতৃপ্তি ঘুচে গেছে সবার। ছবিটিতে তারকা দম্পতি হাভিয়ার বারদেম ও পেনেলোপি ক্রুজের হৃদয়ছোঁয়া অভিনয় মন কেড়েছে অতিথিদের। তাই প্রদর্শনী শেষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাততালি দিয়েছেন তারা। 
/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প