প্রথম এক ফ্রেমে মৌ-জয়া!

বিনোদন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৫:৩৩আপডেট : ১০ মে ২০১৮, ১৯:৫৬

শুটিংয়ে জয়া-মৌ। ছবি: বিশ্বরঙ এখনও দেশীয় বিজ্ঞাপনের সবচেয়ে বড় মডেল হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন মৌ। অন্যদিকে অভিনেত্রীদের তালিকায় দেশ ও দেশের বাইরে এক নম্বরে আছেন জয়া আহসান। দেশের সেরা এ দুজন ক্যারিয়ারের লম্বা সময় পেরিয়ে এবারই প্রথম এক হলেন একটি বিজ্ঞাপনের কাজে।
৯ মে নারায়ণগঞ্জের একটি বিশেষ সেট-লোকেশনে শুটিং করছেন দুজনে। ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মনজু আহমেদ।
কাজটি প্রসঙ্গে মৌ বলেন, ‘আমরা দুজনেই খুব ব্যস্ত। তার মধ্যে জয়া এখন বেশিরভাগ সময়টাই থাকে কলকাতায়। তাই দেখা হয় না অনেকদিন। এই বিজ্ঞাপনের কারণে আমাদের সরাসরি দেখা হলো সম্ভবত পাঁচ বছর পর। আর দুজনে একসঙ্গে কাজ করলাম এবারই প্রথম।’
এদিকে জয়া বলেন, ‘কাজটি ঈদের সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছি। কিন্তু সেটা তো আর হলো না। আগেই ফাঁস হয়ে গেল। হুম, মৌ আপু আমার অনেক পছন্দের একজন মানুষ। তার সঙ্গে কাজটি করে ভালো লেগেছে। যদিও বিষয়টি একেবারে হঠাৎ ঘটেছে।’  
জানা গেছে, বিজ্ঞাপনটির কনসেপ্ট, মৌ-জয়ার গেটআপ এবং গল্প ভাবনা করেছেন বিশ্বরঙ-এর প্রধান বিপ্লব সাহা।
মৌ-জয়া প্রসঙ্গে তিনি বললেন, ‌‘দুজনই অসাধারণ সুন্দরী। তারা প্রতিদিন যখন যেখানে যাবে, যেটুকু গল্প করবে- সেগুলো ক্যামেরায় ধারণ করলেও একেকটা অসাধারণ সিনেমা হয়ে যাবে! দুজনকে নিয়ে কাজটি করতে পেরে আমরা ধন্য।’
জানা গেছে, মৌ-জয়া আহসানের এই কাজটি দেখা যাবে ঈদের আগেই বিভিন্ন টিভি চ্যানেল এবং বিশ্বরঙ ফ্যান ক্লাবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প