না জানিয়েই বিয়ে করলেন নেহা!

বিনোদন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৮:১১আপডেট : ১০ মে ২০১৮, ১৯:২৭

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি ভারতীয় সংবাদমাধ্যম তো বটেই, বলিউড পাড়াকেও চমকে দিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সাবেক ভারতীয় ক্রিকেটার বিষেন সিং বেদি পুত্র অঙ্গদ বেদির সঙ্গে গাঁটছগড়া বেঁধেেছেন।
বেশ জমকালোভাবে এ বিয়ে হলেও বাইরে কেউ-ই টের পায়নি! ভারতীয় সংবাদমাধ্যমে জানাচ্ছে, আজ (১০ মে) দুপুরে দিল্লিতে তাদের বিয়ে হয়।
এর  মাস তিনেক আগে কিছুটা গুজব ছেড়েয়েছিল তাদের প্রেমকাহিনি নিয়ে। কিন্তু সেই থেকে আজ টুইটারে তাদের বিয়ের ছবি আপ করা পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি নেহা-অঙ্গদ!
টুইটারে ছবিটি পোস্ট করার পর ক্যাপশন হিসেবে নেহা লিখেছেন, ‌‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে বিয়ে করেছি।’
নেহা ধুপিয়ার শুরুটা হয়েছিল রেডিও ও টিভি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন ৩৭ বছরের এ অভিনেত্রী।
আর ৩৫ বছর বয়সী অঙ্গদকে ‘পিংক’, ‘আগলি’র মতো ছবিতে দেখা গেছে। সর্বশেষ সালমান খানের ‘টাইগার জিন্দাহ্যায় ছবিতে অভিনয় করেছেন। এছাড়া বলিউডের ছোট কিন্তু কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে পাওয়া গেছে। নেহা ধুপিয়া ও অঙ্গদ

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প