রং নিয়ে খেললেন দীপিকা

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১২ মে ২০১৮, ১০:১২আপডেট : ১২ মে ২০১৮, ১৩:৫৮

কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোন রং নিয়ে খেললেন দীপিকা পাড়ুকোন! গাঢ় গোলাপি গাউন পরে ফরাসি উপকূল মাতালেন ‘পদ্মাবতী’। সবার চোখ আটকে গেলো ওই পোশাকে। কানের লালগালিচায় হাঁটার পর পালে দো ফেস্টিভ্যাল ভবনের পেছনের দিকের ফটক দিয়ে তিনি বেরিয়ে আসতেই উন্মাদনা শুরু হলো। তাকে সামনে দেখে হাওয়াই মিঠাইয়ের স্বাদ মনে পড়ে গেলো। কী অসাধারণ আবেদনময়ী! সঙ্গে টোল পড়া হাসি, ব্যস কোনও কথা হবে না!

সামনের অংশে শর্ট স্কার্ট ধাঁচের গাউনটিতে হরিণী চোখের ডিভা দীপিকাকে লেগেছে দর্শনীয় ও নান্দনিক। পেছনের দিক দিয়ে অবশ্য এটি ট্রেনের মতো লম্বা। আলো ঝলমলে বলিউডের এই তারকার পরা চোখ ধাঁধানো পোশাকটির ডিজাইনার লন্ডনের অশি স্টুডিও। হীরের দুলগুলো আমেরিকান ডিজাইনার লরেইন শোয়ার্ৎজের বানানো। তার স্টাইলিস্ট ছিলেন শালিনা নাথানি। তাকে সহযোগিতা করেছেন মেকআপ আর্টিস্ট সন্ধ্যা শেখর ও হেয়ারস্টাইলিস্ট গ্যাব্রিয়েল জিওর্জিও।
কানের লালগালিচায় দীপিকা পাড়ুকোন শুক্রবার (১১ মে) লালগালিচায় হাজির হওয়ার আগে আরও তিনটি পোশাক পরে লরিয়েলের প্রচারণায় অংশ নেন দীপিকা। শুরুতে গায়ে জড়ান অ্যান্থনি থমাস মেলিলোর ডিজাইন করা নীল জিন্স ও সাদা টিশার্ট। জুতা ছিল রজার ভিভিয়ারের। এরপর নিউ ইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া হেইসের গাঢ় বেগুণি স্যুট পরেছেন তিনি। ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার আলবার্তা ফেরেত্তির মেটালিক গোল্ড গাউনেও দেখা গেছে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে।
কানে দীপিকা পাড়ুকোন বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে কান উৎসবের এবারের আসরে এ নিয়ে দ্বিতীয় দিন মাতালেন দীপিকা। এর মধ্য দিয়ে শেষ হলো তার এবারের কানের ডায়েরি। বৃহস্পতিবার (১০ মে) সাদা গাউন পরে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনের লালগালিচায় হেঁটেছিলেন তিনি। এর ডিজাইনার লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদ।
বৃহস্পতিবার লালগালিচাসহ পাঁচবার পোশাক বদল করেন দীপিকা। আগের দিনও তার শুরুটা হয়েছিল নীল জিন্স ও সাদা টি-শার্ট দিয়ে। শেষটা হয় ফিলিপিনো-আমেরিকান ডিজাইনার মনিক লুইলিয়ারের বানানো পোশাক ও ভ্যালেন্টিনোর হিল পরে। কানে ছিল নিত্য অরোরার দুল।
টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নেওয়া দীপিকা। গত বছর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। সেই থেকে আন্তর্জাতিক অঙ্গনে তার খ্যাতি বেড়েই চলেছে। সেই পালে হাওয়া লাগে কানের সুবাদে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে পা পড়লো তার। ২০১০ সালে শিভাস রিগ্যালের দূতিয়ালি করতে প্রথমবার কান সৈকতে এসেছিলেন ভারতীয় এই তারকা। কানে দীপিকা পাড়ুকোন

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প