সোনম বললেন, ‌‘হাই’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৫ মে ২০১৮, ১৩:১০আপডেট : ১৫ মে ২০১৮, ১৩:১৩

লালগালিচায় সোনমআঙুলে আংটি, হাতে মেহেদি, পায়ে পায়ে বসন্ত, গোলাপি ঠোঁট আর রূপের জৌলুস; সদ্য বিবাহিতা সোনম কাপুরকে চোখের সামনে পেয়ে গেলাম এভাবে। সোমবার (১৪ মে) পালে দো ফেস্টিভ্যাল ভবনের পেছনের দিকে বাংলা ট্রিবিউনের ভিডিওতে তাকিয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি বলেন, ‘হাই!’
সোমবার (১৪ মে) বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজনের লালগালিচায় পা মাড়িয়েছেন সোনম। সেখানে তার উপস্থিতি ছিল যথারীতি চোখ ধাঁধানো। সদ্য বিবাহিতা ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে জৌলুস ছড়াতে দেখে আনন্দিত ভক্তরা।
চমৎকার অফ হোয়াইট লেহেঙ্গা পরে লালগালিচা মাতিয়েছেন সোনম। এটি দেখতে অনেকটা বল গাউন স্কার্টের মতো। এই পোশাকের ডিজাইনার অস্ট্রেলিয়ার টামারা র‌্যালফ ও মাইকেল রুশের প্রতিষ্ঠান র‌্যালফ অ্যান্ড রুশো।
কান সৈকতে সোনমক’দিন আগেই সোনমের বিয়ে হয়েছে। লালগালিচায় তার অনামিকায় বর আনন্দ আহুজার দেওয়া বিয়ের আংটি চোখ এড়ায়নি কারও। হাতের মেহেদিও স্পষ্ট। গত ৮ মে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর ফ্যাশন স্কোয়াডে তার ফেরা ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তার মেকআপ আর্টিস্ট ছিলেন নম্রতা সোনি।
বাইরে তখনও ফটকের সামনে আসেনি গাড়ি। এই ফাঁকে হাসিখুশি ও প্রাণবন্ত সোনমকে দেখা হলো। তার সঙ্গে আলাপ করছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে কান উৎসবে এসেছেন এ দুই তারকা।
ভারতীয় তারকাদের মধ্যে সোনমকে সবাই ফ্যাশন সচেতন হিসেবেই জানে। কানে আবারও পা রেখে সেই প্রমাণ দিলেন তিনি। সোমবার দিনের প্রথম ভাগে সাদাকালো ম্যাক্সি পরে বেরিয়েছিলেন ‘নীর্জা’ তারকা। এর ডিজাইনার লন্ডনের মাদার অব পার্ল। তিনি উঠেছেন হোটেল মার্টিনেজে।
লালগালিচায় সোনমএ নিয়ে অষ্টমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন সোনম। আজ মঙ্গলবারও (১৫ মে) লালগালিচায় দ্যুতি ছড়াতে দেখা যাবে তাকে। ইনস্টাগ্রামে নিজের অসংখ্য জোড়া জুতার ছবি শেয়ার করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুই দিন কানে থাকার জন্য যথেষ্ট জুতা কি আছে আমার?’
সোনম কাপুরের ভিডিও:

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প