কানে প্রদর্শিত হলো বাংলাদেশি নির্মাতার ‘রোয়াই’

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৭ মে ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৭ মে ২০১৮, ১৭:৪৫

‘রোয়াই’ ছবির একটি দৃশ্যকান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দো ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর ‘রোয়াই’। বুধবার (১৬ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পালে-জি থিয়েটারে দেখানো হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
এই প্রদর্শনীতে ছিলেন এবারের শর্ট ফিল্ম কর্নারে অংশ নেওয়া ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর নির্মাতা জসিম আহমেদ, ‘অ্যা কোয়ার্টার মাইল কান্ট্রি’র পরিচালক নোমান রবিন, ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) সভাপতি সামিয়া জামান, ‘বৈষম্য’ ছবির পরিচালক অ্যাডাম দৌলা, মার্শে দ্যু ফিল্মে আসা ফিল্ম প্রফেশনালস ও বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।
ব্রেক্সিট পরবর্তী লন্ডনের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘রোয়াই’। সেখানে ঘটনাচক্রে আটকে পড়েন রোহিঙ্গা তরুণ মকবুল। কী লেখা আছে তার ভাগ্যে? গল্পটি নির্মাতার নিজেরই লেখা। তিনি বললেন, ‘বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান। এই আয়োজনের প্রাণকেন্দ্র এখন মুখরিত সারাবিশ্বের শীর্ষস্থানীয় সিনেমা তারকাদের ভিড়ে। এই পালে দো ফেস্টিভ্যালে আমার ছবিটি দেখাতে পেরে ভালো লাগছে। অভিবাসন সংকট সারা পৃথিবীতেই সবসময়ের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমার এই ছবিটি মূলত অভিবাসী মানুষের দ্বন্দ্ব ও সংকটের গল্প।’
‘রোয়াই’-এ অভিনয় করেছেন বাংলাদেশ, স্পেন, রোমানিয়াসহ বিভিন্ন দেশের কলাকুশলীরা। সাউন্ড ডিজাইন করেছেন ইংল্যান্ডের মাইকেল বটরাইট। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন নিশান পাশা। লন্ডনে চিত্রায়িত আন্তর্জাতিক এই ছবির প্রযোজক বিসর্গ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ও মাইন্ড দ্য গ্যাপ ফিল্মস।
ইকবাল হোসাইন চৌধুরীর আগের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ঢাকা ২.০০’ অংশ নিয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে। তিনি বলছিলেন, ‘কান শর্ট ফিল্ম কর্নার নতুন নির্মাতাদের আন্তর্জাতিক ছবির দুনিয়ায় যাত্রা শুরুর জন্য একটি অসাধারণ জায়গা। আমি বিশ্বাস করি এখান থেকে শুরু করে একদিন আমাদের নির্মাতারা কানের মূল প্রতিযোগিতা বিভাগের মঞ্চ কাঁপাবেন। সেই ক্ষমতা আমাদের দেশের নির্মাতাদের আছে। দেরিতে হলেও কানের মতো বড় উৎসবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ, এটা আমাদের সিনেমার জন্য ইতিবাচক ব্যাপার।’

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প