কান কথা- এগারো

এদিকে চুমু, ওদিকে চুমু!

জনি হক, কান (ফ্রান্স) থেকে
১৯ মে ২০১৮, ১১:০৮আপডেট : ১৯ মে ২০১৮, ১১:১৪

খালেদ মোজানার ও নাদিন লাবাকিপ্রতিদিন সকালে চুমু! সন্ধ্যায়ও চুমু। এদিকে চুম্বন, ওদিকে চুম্বন! ফরাসি উপকূলে এভাবেই কাটলো ১১ দিন। সাগরপাড়ের শহরটি যেন প্রেম-ভালোবাসায় ভরপুর। দিনের শুরুতে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দো ফেস্টিভ্যাল ভবনের সামনে এলেই দেখি ফরাসি অভিনেতা জ্যঁ-পল বেলমন্দো ও ডেনিস অভিনেত্রী আনা কারিনার চুমুর দৃশ্য!
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনের এবারের আসরের অফিসিয়াল পোস্টারের কথা বলছি। মূল ফটক, গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ও সাল দুবুসি থিয়েটার, ভবনটির তিন দিকে তিনটি লার্জার দ্যান লাইফ আকারের ব্যানারেও স্থান পেয়েছে জ্যঁ-লুক গদারের ‘পিয়েরো দ্য ম্যাডম্যান’ ছবির বিখ্যাত দৃশ্যটি।
সোদ আরসান ও ইনাস শন্তিপালে দো ফেস্টিভ্যাল ভবনে নিরাপত্তার আনুষ্ঠানিকতা শেষে ঢুকলেই চোখে পড়বে একটি সেলফ। কানের ৭১তম আসরে উৎসবের উদ্বোধনী দিন (৮ মে) থেকে দশম দিন (১৭ মে) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এখানে পরের দিন কোন প্রেক্ষাগৃহে কখন কী কী ছবি দেখাবে, সেই সময়সূচি দিয়ে রাখা হয়। দোতলার প্রেস রুমে সমন্বয়কের টেবিলে, তিন তলার ইনফরমেশন ডেস্কে ও প্রেস অফিসের রিসিপশনেও ছিল এটি।
এই সময়সূচির প্রচ্ছদে প্রতিদিন দেখা গেলো একটি করে কালজয়ী ছবির চুম্বন দৃশ্য। কান উৎসবের লোগো তো আছেই, সঙ্গে তারিখ ও সপ্তাহের দিনের ফরাসি নামের প্রথম তিন অক্ষর। এর পেছনে এয়ার ফ্রান্সের বিজ্ঞাপন। ভেতরে অফিসিয়াল সিলেকশন ও প্যারালাল সেকশনের ছবিগুলোর সময়সূচির সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে। এছাড়াও দেখেছি দিনের উল্লেখযোগ্য দুটি ছবির স্থিরচিত্র।
সময়সূচির প্রচ্ছদেও চুমু!সিনেমা এক মায়াবী জগত। এর প্রতি টান থেকে এই শহরে আসা চলচ্চিত্রানুরাগীদের ভালোবাসার আবহে রাখতে চেয়েছেন উৎসব আয়োজকরা। তাই কান সৈকতে সবখানেই ছড়িয়ে গেছে ভালোবাসার বার্তা। ফটোকলে ও লালগালিচায় অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা চুমুতে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আমায়া রেমিরেজ ও রাউল ডি লা ফুয়েন্তবৃহস্পতিবার (১৭ মে) কানের স্থানীয় সময় বিকাল ৪টায় সাল বুনুয়েল থিয়েটারে ছিল অস্কারজয়ী গ্যারি ওল্ডম্যানের মাস্টারক্লাস। তার আগে ফটোকলে এসে স্ত্রী গিসেল শ্মিটকে চুমু দিয়ে বসেন এই ব্রিটিশ অভিনেতা। এর কিছুক্ষণ আগে ‘কেপারনম’ ছবির ফটোকলে এসে একই চিত্র দেখিয়েছেন লেবানিজ নির্মাতা নাদিন লাবাকি ও তার স্বামী লেবানিজ সংগীতশিল্পী খালেদ মুজানার।
জোয়াও সালাভিজা ও রেনে নাদের মেসোরাকানের ফটোকলে এর আগেও আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তারকা ও নির্মাতাদের মধ্যে চুমু ভাগাভাগি করতে দেখেছি। উৎসবের চতুর্থ দিন গত ১১ মে পোল্যান্ডের পরিচালক রাউল ডি লা ফুয়েন্ত ও চিত্রনাট্যকার আমায়া রেমিরেজ ভালোবাসায় ডুব দিয়েছিলেন। ওইদিন প্রতিযোগিতা বিভাগের বাইরে স্পেশাল স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয় অ্যানিমেটেড ছবি ‘অ্যানাদার ডে অব লাইফ’। ড্যামিয়েন নেনাউর সঙ্গে এটি যৌথভাবে পরিচালনা করেছেন রাউল।
গিসেল শ্মিট ও গ্যারি ওল্ডম্যানফটোকলে নির্মাতা দম্পতির চুমুর ঘটনা ছিল আরও। আঁ সার্তেন রিগার্দ বিভাগে জুরি স্পেশাল প্রাইজ জয়ী ‘দ্য ডেড অ্যান্ড দ্য আদারস’ ছবির দুই পরিচালক পর্তুগালের জোয়াও সালাভিজা ও ব্রাজিলের নারী নির্মাতা রেনে নাদের মেসোরা ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার বার্তা।
স্বর্ণ পামের লড়াইয়ে থাকা ‘লাজ্জারো ফেলিস’ ছবির অভিনেত্রী আলবা রোরওয়াচার তার সহশিল্পী আনেস গ্রাচ্চিয়ানির গালে স্নেহের চুমু উপহার দেন ফটোকলে। একইভাবে  আঁ সার্তেন রিগার্দে নির্বাচিত সিরিয়ার নারী নির্মাতা গায়া জিজির দু’গালে ‘মাই ফেভারিট ফেব্রিক’ ছবির অভিনেতা সাদ লস্তান ও মতিন আকদুলগার এবং একই বিভাগের ছবি ‘সেক্সটেপ’-এর অভিনেত্রী সোদ আরসানের গালে সহশিল্পী ইনাস শন্তি ভালোবাসার চুম্বন দিয়েছেন।
ইমানুয়েল ব্যাকো ও থিয়েরি ফ্রেমোপ্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ‘গার্লস অব দ্য সান’ ছবির প্রদর্শনীর দিন লালগালিচায় কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোর গালে শ্রদ্ধার চুম্বন বসিয়ে দেন ফরাসি অভিনেত্রী ইমানুয়েল ব্যাকো। উৎসব শুরুর আগে ফ্রেমো বলেছিলেন, ‘পিয়েরো দ্য ম্যাডম্যান’ (১৯৬৫) ছবির চুম্বনের মুহূর্তটি বেছে নেওয়ার কারণ, ভালোবাসাকেই কেন্দ্রে রাখতে চান তারা।

সিনেমার জয়গান গাওয়া কান মনে করে, পৃথিবীতে ভালোবাসাটা এই সময়ে ছড়িয়ে যাওয়া খুব দরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, ইরানের জাফর পানাহি ও রাশিয়ার কিরিল সেরেব্রেনিকভকে গৃহবন্দি করে রাখা, সিরিয়া ও গাজা এবং ফিলিস্তিন ও জেরুজালেম সংকটের মতো বিষয়গুলোর সমাধান হতে পারে কেবল ভালোবাসা। চুমুতে যার বহিঃপ্রকাশ!
আনেস গ্রাচ্চিয়ানি ও আলবা রোরওয়াচার

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প