এবার তারা বিজ্ঞাপনের মডেল!

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৭:৩০আপডেট : ১৯ মে ২০১৮, ২১:১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম্মী, প্রীতম, পড়শী, সায়রা ও মিনার (বাঁ থেকে) এবার একসঙ্গে পাওয়া যাবে সংগীতশিল্পী মিনার, প্রীতম হাসান, পড়শী ও বাম্মীকে। সঙ্গে থাকছেন মডেল সায়রা। না, নতুন কোনও মিউজিক ভিডিও নয়। একেবারে অন্যকিছু নিয়ে হাজির হচ্ছেন তারা।
নিশ্চিত হওয়া গেছে, এ পাঁচজন এবার ধরা দেবেন বিজ্ঞাপনচিত্রে!
সম্প্রতি একটি কোমল পানীয়র শুভেচ্ছাদূত হয়েছেন তারা। এবার নির্মিত হচ্ছে সেই পানীয়র বিজ্ঞাপনচিত্র। সেখানে মডেল হিসেবে একসঙ্গে থাকছেন এই তরুণ তারকারা।
গত ১৬-১৭ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞাপনচিত্রটির প্রথম অংশের দৃশ্যধারণ হয়েছে। আর সেখানে পাঁচজনই অংশ নেন।
পড়শী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গানের মানুষ। তাই বিজ্ঞাপনের বিষয়বস্তুও সেভাবে সাজানো। এর আগে ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় হলেও পরের লটের কাজ হবে মাঝ নদীতে। বেশ পরিশ্রম করে কাজটি করা হচ্ছে।’
এদিকে পণ্যটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ জানায়, মূলত তরুণ প্রজন্মকে নিয়ে এ বিজ্ঞাপনচিত্র। একটু বেশি সময় নিয়ে এর দৃশ্যধারণ চলছে। চলতি সপ্তাহেই আবার এর দৃশ্যধারণ হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প