জাতীয় কবিকে নিয়ে ডকুড্রামা

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৪:৩১আপডেট : ২৪ মে ২০১৮, ১৬:৫০

একটি দৃশ্যে হাসনাত রিপন ও নীপা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জয়ন্তী উপলক্ষে নির্মাণ হয়েছে একটি বিশেষ ডকুড্রামা। নাম ‘আমারে দেবো না ভুলিতে’।
গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। আসছে ২৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই এটি প্রচার হবে এনটিভিতে।
নাটকটির গল্প সম্পর্কে নাট্যকার রাব্বানী জানান, জীবন যখন চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি অনুপ্রেরণা হিসেবে হাজির হয় রুবাইয়ের জীবনে। সে বেঁচে থাকার আর লড়াই করার সাহস পায় নজরুলের লেখা থেকে। তার গান, কবিতা, প্রবন্ধ, গল্প আর উপন্যাসে মজে থাকে রুবাই। নজরুলের জীবনের নতুন নতুন দিক উন্মোচিত হয় তার সামনে।
রুবাই সিদ্ধান্ত নেয় নজরুলকে নিয়ে এমফিল করার। যেই সিদ্ধান্ত সেই কাজ। নেমে পড়ে নজরুল গবেষণায়। রুবাইয়ের জীবনে নজরুলকে নতুন করে আবিষ্কার আর নজরুল গবেষণা নিয়েই এগিয়েছে এই ডকুড্রামার গল্প।
এতে রুবাই চরিত্রে অভিনয় করেছেন হাসনাত রিপন। আরও আছেন জয় কস্তা ও নুসরাত জাহান খান নীপা। এর চিত্রগ্রহণে ছিলেন মিঠু মনির, সম্পাদনায় অনল রোর্ডিক।
নজরুল ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন জায়গায় ডকুড্রামাটির শুটিং হয়েছে সম্প্রতি।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প