তৌকীরের হাত ভর্তি সার্ক পুরস্কার

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১১:৪৯আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:২৯

পুরস্কার হাতে তৌকীর। পাশে ‘হালদা’ ছবির পোস্টার গতকাল ২৭ মে খুশির সংবাদ জানালেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। সদ্য শেষ হওয়া সার্ক চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে বাংলাদেশের ছবি ‌‘হালদা’।
যার পরিচালক এই নির্মাতা। উৎসবের সেরা চারটি শাখায় পুরস্কৃত হয়েছে এটি।
২২ থেকে ২৭ মে পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এ উৎসবে তৌকীরের ছবিটি বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহসংগীতের সম্মান অর্জন করে।

উৎসবে ‘হালদা’ ছবিটি ছাড়াও আমন্ত্রিত হয়েছে আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। উৎসবের প্রতিযোগিতা বিভাগের সমাপনী চলচ্চিত্র হিসেবে ২৬ মে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় তৌকীর আহমেদের ‘হালদা’।
তৌকীর জানালেন, প্রথমে উৎসবে অংশ নেওয়া নিয়েই সংশয়ে ছিলেন তিনি। আয়োজকদের অনুরোধে রাজি হন। এরপর এই হাত ভর্তি পুরস্কার প্রাপ্তি। দেশের নাম বাইরে সুন্দরভাবে তুলে ধরতে পেরে অত্যন্ত খুশি এ নির্মাতা।

আজ (২৮ মে) তৌকীরের দেশে ফেরার কথা।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প