শেষ হয়ে গেল অর্জুন-মেহেরের ২০ বছরের সম্পর্ক

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৫:১৫আপডেট : ২৮ মে ২০১৮, ১৮:৪৪

অর্জুন ও মেহের। ছবি- ইন্টারনেট ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন বলিউড তারকা অর্জুন রামপাল ও সুপার মডেল মেহের জেসিয়া। দুই দশকের সে সম্পর্কের ইতি টানলেন এ দম্পতি।
সম্প্রতি এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন তারা। তাদের ঘরে মাহিকা ও মাইরা নামের দুই কন্যাসন্তান আছে। দুই মেয়ের সঙ্গে অর্জুন রামপাল ও মেহের জেসিয়া

ভারতীয় সংবাদমাধ্যম বম্বে টাইমসে প্রকাশিত এ বিবৃতিতে অর্জুন ও মেহের বলেন, ‌‌‘আমাদের রয়েছে ২০ বছরের সুদীর্ঘ, সুন্দর ভ্রমণ ও স্মৃতি। কিন্তু আমরা বলতে চাই, প্রত্যেকটি ভ্রমণের রয়েছে আলাদা পথ। এখন আমরা অনুভব করছি, আমাদের আলাদা গন্তব্য বেছে নেওয়া উচিত। আমরা সবসময় বিশ্বস্ত ছিলাম। ভবিষ্যতে আমরা তা থাকব।’

তারা আরও বলেন, ‘আমাদের কাছের বন্ধুবান্ধব ও স্বজন হয়তো এ সিদ্ধান্তে আঘাতপ্রাপ্ত হবেন। কিন্তু বাস্তবতা এমন, আমরা যদি এ জার্নি চালিয়ে যেতে থাকি, তবে সেখানে সত্য ও আস্থা হারিয়ে যাবে। আমরা দুজনই আমাদের সন্তানের পাশে থাকব সবসময়।’

বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছিল। এমনকি এর জন্য হৃত্বিক রোশনের স্ত্রী সুজান খানকে দায়ী করা হচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিলেন অর্জুন ও মেহের। সুজান ও অর্জুন

১৯৯৮ সালে বিয়ের আগে অর্জুন ও মেহের দুজনই মডেলিং করতেন। ১৯৯৬ সালে মেহের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন। সুপার মডেল ছিলেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প