কমলার বনবাস: সিনেমার পর নাটক

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৫:১৩আপডেট : ৩০ মে ২০১৮, ১৮:৩৬

একটি দৃশ্যে নিশো ও মৌসুমী নব্বইয়ের দশকে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘কমলার বনবাস’। যা দুই বাংলার দর্শকদের কাছে প্রচুর জনপ্রিয় হয়েছিল। এবার একই নামে নির্মাণ হলো নাটক।
রোজার ঈদের জন্য এটি নির্মাণ করেছেন সুমন আনোয়ার। আর এতে কমলা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সঙ্গে আছেন আফরান নিশো।
তবে ছবির সঙ্গে এর কোনও মিল থাকছে না বলে জানালেন এ অভিনেত্রী। তিনি বললেন, ‘এটা একেবারে আলাদা প্রেক্ষাপটে নির্মিত। একদল সাদা মনের মানুষের গল্প নিয়ে গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি এটি। এখানে আমাকে বোবা মেয়ের চরিত্রে দেখা যাবে।’
গত এপ্রিলে কালিয়াকৈরে ‘কমলার বনবাস’ নাটকের শুটিং হয়েছে। মৌসুমী-নিশো ছাড়াও এটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, ডলি জহুর ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
নাটকটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প