‘দেবী’ মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর!

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৮, ১৩:৪১আপডেট : ০১ জুন ২০১৮, ১৬:১৫

দেবী’র পোস্টার থেকে নেওয়া জানা গেল ‘দেবী’ চলচ্চিত্রের মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে, আসছে ৭ সেপ্টেম্বর আলোচিত ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। তারও পরে এটি যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে।  
শুক্রবার (১ জুন) এমন ইচ্ছাই ব্যক্ত করেছেন ছবিটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান।
জয়া আহসান ছাড়াও একই দিনে ‘দেবী’ মুক্তির সম্ভাব্য তারিখ এক ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের জানিয়েছেন ‘মিসির আলি’ চঞ্চল চৌধুরী। আজ ১ জুন, তার জন্মদিন। আর জন্মদিনের উপহার হিসেবে এদিন বেলা ১১টার দিকে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে দর্শক-ভক্তদের উদ্দেশ্যে ‘দেবী’ মুক্তির সম্ভাব্য তারিখ জানান চঞ্চল চৌধুরী।
দেবী’র টিজার থেকে নেওয়া- জয়া আহসান ও শবনম ফারিয়া চঞ্চল বলেন, ‌‘শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যেকোনও শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।’ চঞ্চল আরও বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে।’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটি বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানের পাশাপাশি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’। জয়া আহসান এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন কৌশিক গাঙ্গুলির ‘বিজয়া’ চলচ্চিত্রের শুটিংয়ে।

‘দেবী’র টিজার:

সেখান থেকে তিনি বলেন, ‘‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’র মুক্তি নিয়ে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদের পরপরই ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রাখি। আশা করছি আমার প্রিয় ভক্ত-দর্শকরা সঙ্গে থাকবেন।
‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আর ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

চঞ্চল চৌধুরীর ভিডিও বার্তা:

  

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প