‘সঞ্জু’র প্রচারণায় বাংলাদেশের জেফার!

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৮, ১৬:২১আপডেট : ০১ জুন ২০১৮, ১৯:২৬

সঞ্জয় দত্ত, জেফার রহমান ও রাইমা সেনের সেলফি ২৯ জুন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘সঞ্জু’। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক এ সিনেমা দেখতে মুখিয়ে আছেন তার ভক্তকুল। সাম্প্রতিক সময়ে ছবিটির পোস্টার-ট্রেলার প্রকাশের মাধ্যমে চলছে অন্তর্জালে জোর প্রচারণা।  
সিনেমাটির ভিন্ন রকম ‘প্রচারণায়’ এবার পাওয়া গেল বাংলাদেশের ইউটিউবভিত্তিক জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমানকেও!
সঞ্জয় দত্ত ও রাইমা সেনকে নিয়ে তোলা একটি সেলফি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে জেফার হ্যাশট্যাগ দিয়েছেন ‘সঞ্জু’ লিখে!
কারণটা জানা গেল তার কাছ থেকে। ‘‘গত বছর (২০১৭) আমি কলকাতার পরিচালক রিংগোর ‘সেনাপতি’ ছবির একটি গানের কাজে গিয়েছিলাম। সেখান থেকে রাইমা সেন ও রিয়া সেনসহ আমি মহারাষ্ট্রের পুনে শহরে যাই। ওখানেই একটি পার্টিতে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয়। গত বছরই ইনস্টাগ্রামে সেলফিটা প্রকাশ করেছিলাম। এখন তো সবাই ‘সঞ্জু’ সিনেমা দেখতে অধীর আগ্রহে আছে। চলছে ‘সঞ্জু’ উৎসব! তাই ভাবলাম, সঞ্জুর প্রচারণার মিছিলে এক হতে আমার আসল ছবিটি এবার ফেসবুকে পোস্ট করি।’’
ব্যক্তিগতভাবে সঞ্জয় আসলে কেমন- জানতে চাওয়া হয়েছিল জেফারের কাছে। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছবিতে যেমন মুডি মনে হয়, সঞ্জয় তেমন নয়। অনেক বিনয়ী একজন মানুষ। রিয়া বা রাইমার সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হয়। তবে সঞ্জয়ের সঙ্গে পরে আর কখনও যোগাযোগ হয়নি।’

জেফারের গান-ভিডিও:

প্রসঙ্গত, কণ্ঠ এবং হেয়ার স্টাইল দিয়ে ইউটিউবে তুমুল জনপ্রিয় জেফার রহমান। দেশের প্রথম ইউটিউব তারকা হিসেবে তার নামটাই ঘুরে ফিরে আসে। বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে তার জনপ্রিয়তা অন্য উচ্চতায় উঠেছে। কাভারের পাশাপাশি মাঝে মধ্যে গেয়েছেন নিজের গানও। এরপর চলচ্চিত্রেও রেখেছেন নিজস্ব স্বকীয়তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘সেনাপতি’তে গেয়েছেন ইংরেজি গান। নাম ‘আনকেইজড’। একই নামে প্রকাশ করেছেন তার একক অ্যালবামও। যার বেশক‘টি ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে।

এদিকে বায়োপিক ‘সঞ্জু’ ছবিটিতে বলিউড তারকা সঞ্জয় দত্ত সেজেছেন রণবীর কাপুর। পরিচালনা করেছেন ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’ ও ‘পিকে’-খ্যাত পরিচালক রাজকুমার হিরানি। তাই ‘সঞ্জু’ নিয়ে সবার প্রত্যাশা এখন আকাশচুম্বী।
ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

‘সঞ্জু’র ট্রেলার:

/এমআই/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প