ব্রাজিলকে হারালেই হবে বিয়ে!

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ০০:০৫আপডেট : ০৩ জুন ২০১৮, ১৮:০৭

আর্জেন্টিনার ফুটবল টিম করম আলী সরদার (ফারুক আহমেদ) নিজে আর্জেন্টিনার পাঁড় সমর্থক। মনে মনে চান, তার ১১ ছেলে বিশেষ একটি কাজ করুক। আর তা হলো, এলাকার ব্রাজিল সমর্থিত দলকে পরাজিত করা।
যদি সেটা করতে পারে তবেই তাদের বিয়ে হবে! তাই তাদের সবার লক্ষ্য ‘ইউনিয়ন চ্যাম্পিয়ন' হওয়া।

অন্যদিকে, ব্রাজিল সমর্থিত বর্তমান চেয়ারম্যান (বড় দা মিঠু) রেফারিকে নিয়ে নীলনকশা আঁটে। তার দুই মেয়ে বিষয়টি টের পেয়ে নীলনকশা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে। তারাও আর্জেন্টিনা সমর্থিত দলকে জেতাতে বাবার বিপক্ষে রেফারিকে নিয়ে কাজ শুরু করে। কে জিতবে; আর্জেন্টিনা নাকি ব্রাজিল? বিয়ের অনুমতি মিলবে তো আর্জেন্টিনা সমর্থক করম আলীর পুত্রদের?

একটি একটি নাটকের গল্প। ঈদের অনুষ্ঠানসূচিতে দেখা যাবে ‘ভিলেজ কাপ’ নামের এ নাটকটি। যেখানে ছেলেদের ভূমিকায় অভিনয় করেছেন জোভান আহমেদ ও জামিল হোসেনসহ আরও ৯ জন। চেয়ারম্যানের মেয়ে হিসেবে থাকছেন তাসনুভা এলভিন ও জাহারা মিতু।

জোভান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের বিভিন্ন কাণ্ড এতে দেখা যাবে। পুরোটাই করা হয়েছে ঈদে বাড়তি আনন্দ দিতে।’
জামিল বলেন, ‘নাটকে পুরনো একটি ঘটনার কারণে বাবা ব্রাজিলকে হারাতে চায়। কিন্তু তারা ছেলেরা ফুটবল খেলতে খুব একটা দক্ষ না। যেমন- আমি চোখে কম দেখি, জোভান গোলকিপার কিন্তু কোনও কিছু ঠিকমতো ধরতে পারে না। তারপর বাবা বিয়ে করানোর অফার দেয়। ১ জুন থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় এর শুটিং হচ্ছে। আজকের মধ্যেই আমার অংশটি শেষ হবে।’  করম সরদার ও তার ছেলেরা

নাটকটি রচনা ও পরিচালনায় আছেন ইফতেখার শুভ। একটি বেসরকারি টিভিতে এটি প্রচার হবে।

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প