তারা ব্যাচেলর অথবা দম্পতি!

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৫:৪৭আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:০৭

শবনম ফারিয়া ও সজল আলতাফ সাহেব ও আতিয়া বানু নিঃসন্তান দম্পতি! তবে বেশ হাঁপিয়ে উঠেছেন দুজন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের বাড়ির চিলেকোঠা ভাড়া দেবেন।
এতে করে অন্তত অন্যদের সান্নিধ্য পাওয়া যাবে। সে সময় পলাশ নামের এক যুবক আসে বাসা ভাড়া নিতে। কিন্তু আলতাফ সাহেব ব্যাচেলরকে ভাড়া দেবেন না। কাকতালীয়ভাবে হাজির হয় মায়া নামের এক মেয়ে। সে নিজেকে পলাশের স্ত্রী দাবি করে বসে!

ভাড়া দেবেন কি দেবেন না, এ নিয়ে আলতাফ সাহেব ও আতিয়া বানুর মধ্যে ঝগড়া শুরু হয়। তারা সিদ্ধান্ত নেন, বাসা ভাড়া দেবেন তবে দুজনকে আলাদা থাকতে হবে!

ঈদের বিশেষ আয়োজনে নির্মিত এ নাটকের নাম ‘প্রত্যাশার চাঁদরাত’। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকের পলাশ চরিত্রে অভিনয় করেছেন সজল ও মায়া চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া!

নাটকটি চাঁদরাত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প