বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা

বিনোদন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১৩:৫১

বিশ্বকাপ মাসকট ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮’। ইতোমধ্যেই দেশে চলছে খেলা দেখার প্রস্তুতি।
আর দেশের দর্শকদের জন্য এবারের আসরে সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশনে।

বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করছে এই চ্যানেলটি। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তারা। প্রতিটি খেলা শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশীন ও শ্রাবণ্য। এতে অতিথি হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা ফুটবলার ও বিশ্লেষকরা।

উল্লেখ্য, এবারের ৩২টি দলের অংশগ্রহণে ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে। ১৪ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। ১৫ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প