ইউটিউবে থাকছেন আসিফ-তানহা

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০১৮, ১৪:০৩আপডেট : ০৯ জুন ২০১৮, ১৪:০৬

তানহা ও আসিফবড় পর্দার নায়ক-নায়িকা আসিফ ইমরোজ ও তানহা তাসনিয়া। এবারের ঈদে তাদের নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তবে উৎসবে থাকছেন তারাও; একটু অন্যভাবে। আসছেন মিউজিক ভিডিও নিয়ে।
‘সুন্দরী’ নামের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এ জুটি। এটি নির্মাণ করেছেন সামছুল হুদা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী আকাশ সেন ও চ্যানেল আই সেরা কণ্ঠের ইতি। খন্দকার রাজুর কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত। এটি প্রকাশ হবে ইউটিউবে।
পরিচালক সামছুল হুদা বলেন, ‘বড় পর্দার আমেজ রাখা হয়েছে গানে। তাই সিনেমার জুটি থাকছে এতে।’
মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে রনস্ মিউজিক। চাঁদরাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এটি অবমুক্ত হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প