সুবিধাবঞ্চিতদের নিয়ে ‘নাগরিক তালগোল’

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৬:৩৭আপডেট : ১০ জুন ২০১৮, ২০:৩৪

সুবিধাবঞ্চিতদের নিয়ে ‘নাগরিক তালগোল’ বিশ্বকাপ ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থাকলেও আনন্দের জায়গা থেকে কোনও অংশে পিছিয়ে নেই বাংলাদেশ। এই আনন্দের রেশ ধরেই নাগরিক টিভি আয়োজন করেছে সমাজের সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা ‘নাগরিক তালগোল’।
‘নাগরিক তালগোল’-এ যেসব কিশোর ফুটবলার অংশ নিয়েছে তাদের অনেকেই ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছাও আছে তাদের। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাদের স্বপ্ন দূর থেকে বহু দূরে ঘুরপাক খায়। কারখানা ও মেশিনের শব্দের মধ্যে উঠতি এই প্রতিভাবানদের ইচ্ছাগুলোও যেন হারিয়ে যায়।
‘নাগরিক তালগোল’ এমনই একটি উদ্যোগ, যেখানে সম্ভাব্য ভবিষ্যৎ প্রতিভাগুলোর স্বপ্নকে উসকে দিয়ে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা এসেছিল রাজধানীর কামরাঙ্গীরচর, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও দক্ষিণখানসহ প্রভৃতি জায়গা থেকে।
প্রতিটি ম্যাচে উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী লিজা, ইমরান, অভিনেত্রী স্পর্শিয়া, কাজী নওশাবা ও অভিনেতা আরমান পারভেজ মুরাদ।
সুবিধাবঞ্চিতদের নিয়ে ‘নাগরিক তালগোল’ এই আয়োজন প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এটা খুবই ভালো একটা উদ্যোগ। এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি।’
‘নাগরিক তালগোল’ সম্প্রচার হবে যথাক্রমে ১২ ও ১৩ জুন দুপুর ১২টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রসঙ্গত, হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাদেই রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব ‘বিশ্বকাপ ফুটবল-২০১৮’। এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে নাগরিক টিভি।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প