সিন্ডিকেট মজনু আর রবার্ট ক্লাইভের গল্প

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৭:২৩আপডেট : ১০ জুন ২০১৮, ২০:২৬

দুটি দৃশ্যে আফরান নিশো ও শহিদুজ্জামান সেলিম মিস্টার মজনু দক্ষিণ জাদুকাটা মহল্লার বাসিন্দা। একটা তরুণবলয় তাকে ঘিরে রাখে সবসময়! বলা হয়ে থাকে এসব তরুণকে সে বিপথগামী করছে। কিন্তু যার প্রকাশ্য নাম ‘সিন্ডিকেট মজনু’, সে আসলে সবাইকে আগলে রাখে একটা অদৃশ্য ক্ষমতাবলে!
একটা প্রেমহীন, বেদনাহীন সমাজ সে প্রতিষ্ঠা করতে চায় মনেপ্রাণে। পূর্বাপর জীবনে প্রেম প্রত্যাখ্যানের বিমর্ষতা তাকে ঘায়েল করে। তাই তার এলাকা থাকে প্রেম, অপরাধ ও নারীমুক্ত! কিন্তু রবার্ট ক্লাইভ নামের এক জাঁদরেল বাণিজ্যখোর একটা কাণ্ড করে বসে উত্তর জাদুকাটা মহল্লায়। সে কঙ্কাবতী নামে এক অপূর্ব রূপবতীকে মহল্লায় নিয়ে আসে।
তৈরি হয় উত্তর আর দক্ষিণ জাদুকাটা এলাকার মধ্যে নতুন এক গল্পের অস্থিরতা। যে গল্পটি লিখে টিভিচিত্রে রূপ দিয়েছেন ভিন্ন ভাবনার নির্মাতা মাহমুদ দিদার। ঈদের জন্য নির্মিত এই বিশেষ কাজের নাম ‘ডালিম কুমার’।
এতে সিন্ডিকেট মজনু চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর রবার্ট ক্লাইভের চরিত্রে দেখা যাবে শহিদুজ্জামান সেলিমকে। এ দুজনের মাঝের চরিত্র কঙ্কাবতীরূপে দেখা যাবে সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন মুখ কুহু নুসরাতকে।  
একটি দৃশ্যে রবার্ট ক্লাইভ, কঙ্কাবতী ও সিন্ডিকেট মজনু ‘ডালিম কুমার’ প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘আমার কাজের সংখ্যা বরাবরই কম। তবে যেটুকু করি সেটা সময় নিয়ে গভীরভাবে করার চেষ্টা করি। এটিও তেমনই একটা কাজ। চেষ্টা করেছি, প্রচণ্ড সাপোর্ট পেয়েছি শিল্পীদের পক্ষ থেকে। কর্মটি প্রচারের আগে এর বেশি বলা ঠিক হবে না।’
নির্মাতা জানান, ঈদ আয়োজনের তৃতীয় দিন রাত ৯টায় নাটকটি প্রচার হবে চ্যানেল আই’র পর্দায়।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক