এভ্রিল আর্জেন্টিনা চৈতি ব্রাজিল সমর্থক, পুরস্কার অপূর্ব!

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৪:০০আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:৪৩

টেলিছবিতে এভ্রিল, অপূর্ব ও চৈতি অপূর্ব বিদেশ থেকে দেশে বেড়াতে এসেছে। উঠেছেন খালার বাসায়। খালার দুই মেয়ের একজন এভ্রিল আর্জেন্টিনার সমর্থক আর চৈতি ব্রাজিলের পাঁড়ভক্ত।
দুজনই অপূর্বর প্রেমে মজে আছে। তাকে দেখার পর সেটার ব্যাপকতা আরও বেড়ে যায়। তবে তারা তা নিজেদের মধ্যেই গোপন রাখে। যখন জানাজানি হয়; তখন দুই বোনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।
এদিকে, অপূর্ব দেশে থাকতে ভালো ফুটবল খেলতো তাই এলাকার ফুটবল ক্লাবের ছেলেরা তাকে সম্বর্ধনা দেবে বলে ঠিক করে। এর আগে আয়োজন করা হয়, ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। অন্যদিকে দু’বোনের দ্বন্দ্ব মেটাতে সিদ্ধান্ত নেয়, যার দল জিতবে সে পাবে অপূর্বকে।
কিন্তু ম্যাচ হয় ড্র। বিপাকে পড়ে দুই বোন। গল্প এগিয়ে যায়।
টেলিছবি একটি টেলিছবির গল্প। ঈদের আয়োজনের জন্য তৈরি করা হয়েছে এটি। নাম রাখা হয়েছে ‘ফুটবল প্রেম’।
এটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল নাঈম এভ্রিল, ইসরাত চৈতি রয়, জিয়াউল হাসান কিসলু, শিখাসহ অনেকে।

এটিএন বাংলায় ঈদের তৃতীয়দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প