জ্যাকুলিনের চোখ আর স্বাভাবিক হবে না!

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৫:০২আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:৪৯

চোখে বেশ আঘাত পেয়েছিলেন ‌‘রেস ৩’ অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মূলত এ ছবির কাজ করতে গিয়েই মার্চের শেষ সপ্তাহে আঘাতটি লেগেছিল। এবার জানা গেল, সে কারণে চোখের মণি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  
 এর ফলে তার দুই চোখের মণির আকৃতিতে পার্থক্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্যাকুলিন।

৯ জুন (শনিবার) ইন্সট্রাগ্রামে লেখা এক পোস্টে এ তারকা বলেন, ‘এটি পার্মানেন্ট ইনজুরি। আমার আইরিস কখনও পারফেক্টভাবে গোল হবে না। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি এখনও দেখতে পারছি।’

‘রেস ৩’-এ এই নায়িকাকে বেশ মারকুটেভাবে দেখা যাবে। বেশ কয়েকটি দুর্ধর্ষ মারামারির দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। ছবির অল্প কিছু কাজ হয়েছে আবুধাবিতে। সেটি করতে গিয়েই ইনজুরিতে পড়েন জ্যাকুলিন। ওই ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন ছবির প্রযোজক রমেশ তাওরানি।
অবশ্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরপরই শুটিংয়ে ফেরেন এই তারকা। পুরো কাজ শেষ করেছেন তিনি। ‘রেস ৩’ ছবিতে সালমান ও জ্যাকুলিন


এদিকে ‘রেস-৩’ ছবিটি এবারের ঈদেই মুক্তি পাচ্ছে। ১৫ জুন এটি আসবে। ধারণা করা হচ্ছে, ছবিটির আগের সব সিক্যুয়ালকে ছাপিয়ে যাবে নতুন কিস্তিটি। তার কিছুটা আভাস মিলেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া নতুন ছবির ট্রেলারে।
এতে একেবারে মারকুটে রূপে এসেছেন সালমান ও তার সঙ্গীরা। ‘রেস থ্রি’ ছবিতে আরও আছেন ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, অনিল কাপুর। ‘রেস’ সিরিজের তৃতীয় কিস্তি হলো ‘রেস-৩’। আগের ছবির কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন সাইফ আলি খান। এবার তিনি থাকছেন না।

ছবিটি পরিচালনা করছেন রোমিও ডি’সুজা। যৌথ প্রযোজনা ও পরিবেশনায় আছে টিপস ইন্ডাস্ট্রি।

/এম/ চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প