ছোট পর্দা ও ইউটিউবে ‘ভয়ঙ্কর সুন্দর’

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৬:৩৯আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:৪২

ছবির দৃশ্যে পরমব্রত ও ভাবনা আসছে ঈদে ছোট পর্দায় মুক্তি পাচ্ছে অনিমেষ আইচের চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’। আশনা হাবিব ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত এ ছবিটি আরটিভিতে দেখানো হবে।

বিষয়টি জানালেন ভাবনা। বললেন, ‘ছোট পর্দায় মুক্তি উপলক্ষে নতুন একটি ট্রেলার তৈরি করা হয়েছে। টিভিতে প্রচারের পরপরই এটা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’

ঈদের দিন বেলা ২টায় টিভিতে এটি প্রচার হবে। আর বিকাল থেকে দেখা যাবে ইউটিউবে।

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি ২০১৭ সালের ৪ আগস্ট সারাদেশে মুক্তি পায়। এরপর বিদেশের মাটিতেও এটি অনেকে দেখেছেন।

মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ঙ্কর সুন্দর’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। সিনেমায় ভাবনা ও পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’র পর এটি নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। ভাবনা ও পরম

/এম/ চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প