বিটিভিতে নিলু-মজনুর বিয়ের গল্প

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৫:২২আপডেট : ১৪ জুন ২০১৮, ০০:১৭

নাটকের একটি দৃশ্য

অফিস শেষ করে লেকের পাড়ে বসে আছেন নিলু ও মজনু। একে অপরকে খুব ভালোবাসেন। পারিবারিকভাবে দুজনেই প্রায় একা। তাই সিদ্ধান্ত নেন নিজেরাই উদ্যোগী হয়ে বিয়ের কাজটি সেরে ফেলবেন।
সিদ্ধান্ত হয় নিলু অফিস থেকে ছুটি নিয়ে পরদিন সকালে মজনুর বাসায় চলে যাবেন। সেখান থেকে সোজা কাজী অফিস। সবকিছু ঠিকঠাক। মজনুও অফিস থেকে ছুটি নিয়ে বাসায় অপেক্ষা করছেন। নিলু আসবে। দরজায় শব্দ হয়। মজনু প্রবল উত্তেজনা নিয়ে দরজা খুলতেই দেখেন ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এক দৌড়ে শিশুকন্যাটি ভেতরে ঢুকে যায়। মজনুকে জড়িয়ে ধরে আব্বু আব্বু ডাকতে থাকে!
মজনুর মাথায় আকাশ ভেঙে পড়ে। নিলু এসে পড়বে যেকোনও মুহূর্তে। এসে যদি দেখে বাচ্চা একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে আব্বু আব্বু ডাকছে, তাহলে তো বিপদ হয়ে যাবে! কী করবে এখন সে?
এমন প্রশ্নের জবাব পাওয়া যাবে ঈদের তৃতীয় দিন রাত আটটার বাংলা সংবাদের পর, বিটিভিতে। ‌‘রাজকন্যা’ নামের বিশেষ এই নাটকটি রচনা, নির্দেশনা ও প্রযোজনা করেছেন আউয়াল চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান, রামিজ রাজু, আফজাল শরীফ, ফারুক আহমেদ, তারিকুজ্জামান তপন ও শিশুশিল্পী সৃজা।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প