জয় শাহরিয়ারের ‌‘সত্যি করে বলো...’

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৬:২৬আপডেট : ১৩ জুন ২০১৮, ১৮:৪০

ভিডিওতে লামিয়া ও আজাদ, ডানে জয় শাহরিয়ার সত্যি করে বলো কী চাও তুমি, অহেতুক অভিমান ভালো লাগে না/ সত্যি করে বলো কী ভুল আমার, মিথ্যে অভিযোগ নিতে পারি না...।

স্রোতের বিপরীতে গিয়ে ভিন্ন ভাবনার কথাগুলো ‘সত্যি বলছি’ খ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান থেকে নেওয়া।
‘সত্যি করে বলো...’ নামের এই গান-ভিডিওটি ঈদ উপলক্ষে মুক্তি পেল সংগীতার ব্যানারে সম্প্রতি। যথারীতি গানটির সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। এর ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আজাদ ও লামিয়া।
জয় শাহরিয়ার বললেন, ‘এই ঈদে এটাই আমার একমাত্র গান। সংগীতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি গানটি শুনে ও দেখে ভালো লাগবে সবার।’
গানটির ভিডিও সংগীতার ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপে।
‘সত্যি করে বলো...’ গানের ভিডিও:

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প