তাহসানের নতুন গান ‘শেষ দিন’

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১৪:২২আপডেট : ১৫ জুন ২০১৮, ১৫:৩৩

টিনা ও তাহসান। ছবি- সংগৃহীত ‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’-
এ কথাগুলোই বলছেন সংগীতশিল্পী তাহসান খান; সুরে, গানে। এবারের ঈদ উপলক্ষে ইতোমধ্যে জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে ‘শেষ দিন’ শিরোনামের দ্বৈত এ গানটি। সঙ্গে আছেন টিনা। এটি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।
গীতিকবি জুলফিকার রাসেলের লেখা এমন কথায় সুর করেছেন সাজিদ সরকার ও তাহসান নিজে। এর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
তাহসান বললেন, ‌‘গানের কথা অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলব না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। বাকিটা শ্রোতারা বলবেন। আশা করি, আমরা হতাশ হব না।’
শিগগিরই আসছে গানটির ভিডিও। এটি নির্মাণ করেছেন রাজু রাজ।
সিডি চয়েসের ব্যানারে নির্মিত এ গানটির ভিডিও দ্রুতই ইউটিউবে অবমুক্ত হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প