ডিপজলের মেয়ের বিয়ে

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৯:১৭আপডেট : ২১ জুন ২০১৮, ০১:৩৭

ওলিজা ও ডিপজল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে হলো গতকাল (১৯ জুন)। ওলিজা ও অর্পণ। ছবি ফেসবুক
রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে পারিবারিকভাবে এই বিয়ে হয়েছে বলে জানা যায়।
ওলিজা মনোয়ারের স্বামী অর্পণ পেশায় ব্যবসায়ী। বিয়ের বিষয়টি জানিয়েছেন মেয়ে ওলিজা।
ডিপজল জানান, পারিবারিকভাবে এই বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের সময় দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
জানা যায়, অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তার কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন, তাই দ্রুত এ বিয়েটি সম্পন্ন হয়েছে।
এদিকে ওলিজা বিয়ের ছবি ফেসবুকে দিয়ে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিয়ের একটি অনুষ্ঠান দ্রুত শেষ হয়েছে। অনেককেই জানানো সম্ভব হয়নি। তবে আমাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে আগামী ২৮ জুন। আমরা সবার দোয়া চাই।’

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প