জ্যাকসনের জীবন নিয়ে মঞ্চনাটক

বিনোদন ডেস্ক
২২ জুন ২০১৮, ১০:৪০আপডেট : ২২ জুন ২০১৮, ১৫:৫৩

মাইকেল জ্যাকসন। ছবি- সংগৃহীত প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে সংগীত নির্ভর একটি মঞ্চনাটক তৈরি হতে যাচ্ছে। ব্রডওয়েতে এর উদ্বোধনী প্রদর্শনী হবে ২০২০ সালে। তার সম্পত্তির ব্যবস্থাপক দল ও প্রযোজনা প্রতিষ্ঠান কলাম্বিয়া লাইভ স্টেজ এ তথ্য জানিয়েছে।

নাম চূড়ান্ত না হওয়া মঞ্চনাটকটির গল্প লিখছেন দু’বারের পুলিৎজার পুরস্কার জয়ী লিন নটেজ। এতে থাকবে ‘থ্রিলার’, ‘বিট ইট’, ‘স্মুথ ক্রিমিনাল’-এর মতো জ্যাকসনের দুনিয়া কাঁপানো গানগুলো। তবে কোন থিয়েটার নাটকটি মঞ্চায়ন করবে তা জানানো হয়নি।

২০০৫ সালে যৌন হয়রানির অভিযোগে আদালতের মুখোমুখি হওয়ার মতো জ্যাকসনের জীবনের বিতর্কিত দিকগুলো এ মঞ্চনাটকে তুলে ধরা হবে কিনা তা জানা যায়নি।

জ্যাকসনের মিউজিক ভিডিও ও কনসার্টের চেনা কিছু নাচের মুদ্রা থাকবে এই নাটকে। এর নির্দেশনা দেবেন ক্রিস্টোফার হুইলডন। কোরিওগ্রাফারও তিনিই। ২০১৫ সালে ‘অ্যান আমেরিকান ইন প্যারিস’ মঞ্চনাটকের জন্য সেরা কোরিওগ্রাফি বিভাগে টনি পুরস্কার জেতেন ৪৫ বছর বয়সী এই ব্রিটিশ শিল্পী।

এর আগে কানাডিয়ান বিনোদন প্রতিষ্ঠান চার্ক দ্যু সোলেই মঞ্চে এনেছিল ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ নামের একটি লাইভ ট্রিবিউট শো। ২০১৩ সাল থেকে এখনও যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিয়মিত বিরতিতে এর প্রদর্শনী হচ্ছে। এছাড়া ২০০৯ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডের মাধ্যমে মঞ্চে এসেছিল মঞ্চ প্রযোজনা ‘থ্রিলার লাইভ’।

ক্ষতিকর ওষুধ প্রফোফল বেশি মাত্রায় সেবনের কারণে ২০০৯ সালে ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। কৈশোরে নিজের ভাইদের সঙ্গে ‘এবিসি’ ও ‘আই’ল বি দেয়ার’ গানগুলোর সুবাদে সাফল্য পান তিনি। এরপর একক ক্যারিয়ারে ‘ব্যাড’, ‘বিলি জিন’, ‘রক উইথ ইউ’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মার্কিন এই তারকা।

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প