‘‌অপরাধী’ খ্যাত টুম্পার গান ‘অষ্টপ্রহর’

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০১৮, ১৬:৫৯আপডেট : ২৩ জুন ২০১৮, ১৪:২৯

টুম্পা খান সুমি আরমান আলিফের সুপারহিট গান ‘অপরাধী’ কণ্ঠে তুলে রাতারাতি আলোচনায় চলে আসেন কাভার গার্ল টুম্পা খান। সেই সুবাদে সম্প্রতি সংগীতশিল্পী কিশোরের সঙ্গে অভিষেক হয়ে গেল এই তরুণ গায়িকার। যদিও গানটি তিনি কেমন গাইলেন- সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও লম্বা সময়।
তার আগেই এই ঈদ উপলক্ষে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া প্রথম মৌলিক গান-ভিডিও। ‘অষ্টপ্রহর’ নামের এই গানটি প্রকাশ হয়েছে আজব রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন সারাজাত সৌম, সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ।
প্রথম প্রকাশিত মৌলিক গান সম্পর্কে টুম্পা খান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো আমার নিজের গাওয়া গান হবে। সে স্বপ্ন পূরণ হলো। অন্যদের গান অনেক গেয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি। তবে এবার চাই নিজের গান দিয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে।’
গানটির ভিডিওতে দেখা গেছে টুম্পা খানকে। ইউটিউবে গানটির ভিডিও ছাড়াও অডিও প্রকাশ পেয়েছে গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেলের মিউজিক অ্যাপে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল ঈগল মিউজিকের ইউটিউবে চ্যানেলে প্রকাশ পায় তরুণ সংগীতশিল্পী আরমান আলিফের ‘অপরাধী’। গত দুই মাসে এই গান-ভিডিওটি অতিক্রম করেছে সাড়ে সাত কোটি ভিউ! যা ইউটিউবের ভিউ বিচারে বাংলা গানের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এদিকে টুম্পা খান অনেক দিন ধরেই ফেসবুক ও ইউটিউবে গিটার বাজিয়ে অন্যের গান নিজের কণ্ঠে তুলে ভালো পরিচিতি লাভ করেন। তবে সর্বশেষ ‘অপরাধী’ গানটির ফিমেল ভার্সন কাভার করে অন্তর্জাল দুনিয়া নিজেকে ব্যাপক আলোচনায় তুলে আনেন। এটুকুও শুনতে হয়েছে তাকে- মূল গানের শিল্পীর চেয়ে কাভার গানটিই নাকি বেশি ভালো গেয়েছেন টুম্পা!
এবার দেখার পালা, মৌলিক গানে তিনি নিজেকে কতোটা প্রমাণ করতে পারেন।
‘অষ্টপ্রহর’ গান-ভিডিওটি এখানে:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প