বিয়েবন্ধনে বাপ্পা-তানিয়া

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১২:৫৮আপডেট : ২৪ জুন ২০১৮, ১৫:৪৮

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বাপ্পা ও তানিয়া বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। জানা গেছে, শনিবার (২৩ জুন) বিকালে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এরপর রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে দুই পরিবার ও বন্ধুদের নিয়ে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন আতাউর রহমান, নাবিলা, সামিয়া আফরিন, চৈতী, কণা, কোনাল, এলিটা, সানবীম, আশফাক নিপুণসহ অনেকেই।
নতুন জীবন প্রসঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বলেন একই কথা, ‘সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি আমরা।’

এর আগে চলতি বছরের ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, এটি দুজনেরই সংসার জীবনের দ্বিতীয় অধ্যায়। বাপ্পা মজুমদার এর আগে ভালোবেসে বিয়ে করেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। ২০০৮ সালের ২১ মার্চ বিয়ে করেন তারা। দীর্ঘ নয় বছর সংসার জীবনের পর ছাড়াছাড়ি হয় বাপ্পা-চাঁদনীর।
অন্যদিকে ২০১০ সালের ৩০ মার্চ চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন তানিয়া। এক বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প