‘রান্নাবান্না’ শেষে আমেরিকায় উড়াল

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৫:১৪আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:৫৯

ছবির একটি দৃশ্যে রান্না নিয়ে ব্যস্ত শুভ ও ঋতুপর্ণা (বামে) চিত্রনায়ক আরিফিন শুভর এখন ব্যস্ততা শুধু ‘রান্নাবান্না’ নিয়ে। আর এটি শেষ হবে ৬ জুলাই। মানে এদিন তার ‘আহারে’ ছবির কাজ সম্পন্ন হবে।

এতে তিনি অভিনয় করছেন একজন শেফের চরিত্রে। কলকাতার রঞ্জন ঘোষের নির্মাণে এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা।
জানা গেছে, কলকাতা থেকে ঢাকায় ফিরেই এ নায়ক উড়াল দিচ্ছেন সোজা মার্কিন মুলুকে।
শুভ বললেন, ‘ছবির কাজে নয়, কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাবো। কিছুটা ঘোরাঘুরিরও ইচ্ছে আছে।’
শুভ এখন আছেন কলকাতায়। ৬ জুলাই ঢাকায় ফিরবেন। আর ১১ জুলাই যাবেন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি আয়োজিত বেশ কিছু শো-তে অংশ নেবেন তিনি। দেশটিতে থাকবেন ১৫ আগস্ট পর্যন্ত।
এদিকে তার ‘আহারে’ ছবি সম্পর্কে বললেন, ‘শুটিং এরই মধ্যে শেষ। এখন মূলত ডাবিং চলছে। আমি আমার অংশের কাজ শেষ করে দেশে ফিরবো।’
আমেরিকা থেকে ফিরে সেপ্টেম্বরে কলকাতার অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে এ নায়কের।

/এমআই/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প