না ফেরার দেশে অভিনেত্রী রানী সরকার

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ১০:৫৮আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৬:০৯

রানী সরকার

জাতীয় পুরস্কার বিজয়ী ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার (৭ জুলাই দিবাগত রাত) ভোর ৪ টার দিকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে জানা গেছে। এছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করে বললেন, ‘তাকে হারানোটা আমাদের বিশাল ক্ষতি। গুণী এ অভিনেত্রীর ইচ্ছে ছিল, বিএফডিসিতে যেন তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। আমরা তাকে সেভাবেই শ্রদ্ধা জানাবো।’

তিনি জানান, আজ শানিবার (৭ জুলাই) বেলা সোয়া ২টায় বিএফডিসিতে জানাজার আয়োজন করা হচ্ছে। বাদ আসর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

রানী সরকারের আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে।
১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম ছবি হলো এ জে কারদার পরিচালিত 'দূর হ্যায় সুখ কা গাঁও'। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র 'চান্দা'তে অভিনয় করেন।
‘দূর হ্যায় সুখ কা গাঁও’, ‘চান্দা’, ‘তালাশ’র মতো জনপ্রিয় উর্দু সিনেমায় কাজ করার পাশাপাশি রানী সরকার সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকে। ‘কাচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা।
মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তিনি।
২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প