‘মেন্টাল ফ্যামিলি’র ৫০ লাখ!

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৪:০৩আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:০৯

মেন্টাল ফ্যামিলি নাটকের দৃশ্য গত ঈদে জিটিভিতে প্রচার হয়েছিল নাটক ‘মেন্টাল ফ্যামিলি’। হাসির এ নাটকটি তুমুল বিনোদিত করেছিল। টেলিভিশনে দর্শক মূল্যায়নের পদ্ধতি টিআরপিতে এটির অবস্থান ছিল নবম।

এবার নাটকটি মাতাচ্ছে ইউটিউব। ইতোমধ্যে ৫১ লক্ষবার দেখা হয়েছে এটি। দেখা যায়, খুব কম সময়ে অর্থাৎ দুই সপ্তাহ যেতে না যেতেই নাটকটির ভিউজ দাঁড়িয়েছে ৫১ লক্ষেরও বেশি, যা এই ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
‘মেন্টাল ফ্যামিলি’ নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনায় আছেন দীপু হাজরা।

বৃন্দাবন দাস বলেন, ‌‘যখন লিখি, চেষ্টা থাকে যেন সব নাটকই ভালো হয়। কোনটা দর্শক কেমনভাবে নেবেন, সেটা বলা মুশকিল। এ নাটকটির ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে ইউটিউবে দর্শকের এত মন্তব্য দেখে।’

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‘‘বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে ঈদের পূর্ণ আনন্দ। ধন্যবাদ বৃন্দাবন দাস, চঞ্চল দা, খুশি আপা, আ.খ.ম হাসান, মিলিসহ সব শিল্পী ও কলাকুশলীকে; যাদের পরিশ্রমে একটি ‘মেন্টাল ফ্যামিলি’ তৈরি হয়েছে।’’

মেন্টাল ফ্যামিলি নাটকের দৃশ্য
জনপ্রিয় এ নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, দিব্য, সৌম্য, আ খ ম হাসান, শাহানাজ খুশী, ফারহানা মিলি, মাসুদ রানা মিঠুসহ অনেকে।

নাটকটির লিংক:

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প